ককসবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ অক্টোবর সকাল থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৪০ জনের মধ্যে ২ জন চোর-ছিনতাইকারী, ১৪ জন মাদকসেবী, পেনাল কোডের ২৯০ ধারায় ১৮ জন, ধর্তব্য অপরাধে ৫ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,পশ্চিম বাহারছড়ার নুর মোহাম্মদ (২৬) ও দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদুল করিম ওরফে মাসুদ করিম (৪৪)।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন—সাদ্দাম হোসেন (২৮), তানজিদ (১৮), দুলু হোসেন (২০), মিরাজ (২০), আব্দুর রহিম (২২), নুরু কবির (২২), জিসান (২১), ইকবাল হোসেন (২২), ফয়সাল (২৪), দেলোয়ার (৩০), নুর মোহাম্মদ আরিফ (২২), তাইমন উদ্দিন ওরফে সায়মন (২৫), রবিউল (২০) ও হাসনাত করিম ওরফে রিপন (২৫)।
পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তাররা হলেন—মো. আরিয়ান (২০), শাওন (৩২), শাহেদ (২২), জিয়াউর রহমান জনি (২৪), সাদ্দাম হোসেন (২৫), শওকত (২২), মুফিজুর রহমান (২৮), আবুল হাশেম (৩৮), মারিয়া আক্তার জান্নাত (১৯), রুমা আক্তার (১৯), হালিমা আক্তার (১৯), সাথী আক্তার (২৩), হাবিবা খাতুন (২১), জান্নাতুল ফেরদৌস শারমীন (১৯), ইয়াছিন কাদের (২২), আমিন (২৫), ইউনুস (৩৫) ও মুসলিম উদ্দিন আকাশ (২৮)।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে *গাজী সালাউদ্দিন জিকু (২৬), নুরুল আলম বিপ্লব (৪০), সাইনুর মনি শিমুল (২৫), নাছির উদ্দিন (৩৫) ও আকমল উদ্দিন আকিব খান (২৫)*কে।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাহে রাখাইন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোর-ছিনতাইকারী, মাদকসেবীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
