কুতুবদিয়া, (কক্সবাজার) প্রতিনিধি : ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কাবাডি দল।
শনিবার (৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এইন টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় কাবাডি দলকে হারিয়ে অঞ্চলভিত্তিক সেমিফাইনালে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ।
কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের কাবাডি দল এর আগে টানা ৭ম বার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে খেলার সুযোগ লাভ করল। জাতীয় পর্যায়ে কাবাডি দল সেরা খেলা উপহার দেবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
