ধনবাড়ী (টাঙ্গাইল) থেকে হাবিবুর রহমান : টাঙ্গাইলের ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী, পৌর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক ও ধনবাড়ী পৌরসভার সাবেক দুই বারের কাউন্সিলর মোছা: রাবেয়া জিলানী (৫৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্নি ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি রবিবার (৪ অক্টোবর) সকালে সাড়ে ১১ টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান এবং ধনবাড়ী বিএনপি সহ তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ী মহল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি তিন ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৪ অক্টোবর) বাদ এশা ধনবাড়ী পৌরসভার ছত্রপুর মধ্যপাড়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা নামায শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
