সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, মরহুম আজিম উদ্দিন আহমেদের ছেলে আমিনুজ্জামান বাবু, আজিম উদ্দিনের ঘনিষ্ঠ সহচর ওসমান গনি মাস্টার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, পৌর যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
