মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে পাকুন্দিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে পাকুন্দিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের শিক্ষকবৃন্দের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক ভূঁইয়া, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ মানিক, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. এমদাদুল হক মাসুদ প্রমুখ।

দেশের সার্বিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শিক্ষকদের আরও পেশাগত দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিগরি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা