সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত সকল থানায় কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত সকল থানায় কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন সকল থানায় নতুন ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভাটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।

সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।

কর্মীসভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন বিভিন্ন থানার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দলকে আরও বেগবান করতে এবং থানা পর্যায়ের কমিটিগুলো দ্রুত ও সুশৃঙ্খলভাবে পুনর্গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা