৬৯
ভালুকা, প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মামুন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করা হলে উপস্থিত সদস্যরা তাদের অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রাম পুলিশ সদস্যদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।
