বৃহস্পতিবার | অক্টোবর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম জাপা’র চেয়ারম্যান জি.ম কাদেরের বাসভবনে হামলার তীব্র প্রতিবাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি

জাপা’র চেয়ারম্যান জি.ম কাদেরের বাসভবনে হামলার তীব্র প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক বিরোধী দলীয় নেতা সাবেক বিমান পর্যটন ও বানিজ্য মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ছোট ভাু জিএম. কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি জেলা, উপজেলা পৌরসভা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে

জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, চট্টগ্রাম, ১২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী,কাজী খোরশেদ আলম, মোস্তাক আহমদ, ফয়জুল কবির চৌধুরী টিটু বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন, মনির চেয়ারম্যান, ইকবাল মেম্বার, তাপস বড়ুয়া, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার সহ অনেক নেতার নাম উল্লেখ করে বিবৃতি প্রদান করেন। জাতীয় পার্টি নেতৃবৃন্দ জানান, গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেকোনো নিবন্ধনদিত দলের চেয়ারম্যান বাসভবনে হামলা নিন্দানীয় আমরা গণতান্ত্রিক ও আইনের শাসনে বিশ্বাসী৷

বর্তমান বিএনপি ক্ষমতাই, এমন অবস্থাই জাতীয় পার্টি চেয়ারম্যান বাসভবনে হামলা ভাংচুর কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। আমরা বিশ্বাস করি সরকার এর যতায়ত আইনগত ব্যবস্থা নেবেন আশাবাদী। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি বাড়ি কিংবা একটি গাড়ি ভাঙচুর করে কোনো মানুষের বাকস্বাধীনতা মতপ্রকাশের অধিকার কিংবা রাজনৈতিক কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।জোরজবরদস্তি করে যেমন জনগণের সমর্থন অর্জন করা যায় না, তেমনি ভয়ভীতি, সহিংসতা ও পেশিশক্তির মাধ্যমে মানুষের ন্যায্য অধিকারও হরণ করা যায়না। গণতন্ত্রের মূল শক্তি হলো সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং আইনের প্রতি আনুগত্য।আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, মৌলিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা সুরক্ষিত থাকবে এবং যেকোনো অন্যায়ের বিচার হবে আইনের মাধ্যমে—সহিংসতা কিংবা প্রতিহিংসার মাধ্যমে নয়। অবিলম্বেজিএম কাদের বাসভবনে হামলা ভাংচুরকারী আইনের আওতায় আনার দাবি জানিয়ে কর্মকাণ্ড বন্ধ করুন।একই সঙ্গে দেশকে সব ধরনের ষড়যন্ত্র, সহিংসতা ও অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা প্রধান মন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বলেন,প্রতিহিংসা নয় ন্যায়বিচার চাই।সহিংসতা নয়—গণতন্ত্র চাই।পেশিশক্তি নয় আইনের শাসন চাই। আসুন, সম্মিলিতভাবে এমন একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে ভিন্নমত প্রকাশের কারণে কাউকে ভয়ভীতি কিংবা হামলার শিকার হতে না হয়। বর্তমান গনতান্ত্রিক সরকার আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র সুরক্ষিত থাকুক, বাংলাদেশ সব ধরনের ষড়যন্ত্র ও সহিংসতা থেকে মুক্ত থাকুক। অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা