শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় ইউএনওর বাসভবনেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

নিজ পরিবারের তথ্য দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

পটিয়ায় ইউএনওর বাসভবনেও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারের প্রধানদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের পরিবারের তথ্যও সংগ্রহ করেছে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী দল।

শুক্রবার (২৭ নভেম্বর) পটিয়া উপজেলা পরিষদের বাংলোতে অবস্থিত ইউএনওর সরকারি বাসভবনে এ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় পটিয়া পৌরসভার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার মামুনুল ইসলাম মামুনের নেতৃত্বে একটি দল ইউএনওর বাসভবনে উপস্থিত হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরিবারের প্রধানের তথ্য সংগ্রহ করা হয়।

এসময় তথ্য সংগ্রহকারী দলের আরোও উপস্থিত ছিলেন সুপারভাইজার যথাক্রমে মুহাম্মদ নাঈম উদ্দীন বিজয়,রিদওয়ান মোহাম্মদ ইরফান, মোহাম্মদ জামিল উদ্দীন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর পটিয়া পৌরসভায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় প্রকৃত ও যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করতে পরিবারের প্রধানের তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং তথ্যের নির্ভুলতা বজায় রাখাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা