পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন হয়েছে। আজ সোমবার দুপুরে খরনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজাফফরাবাদ এনজে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ জসিম। খরনা ইউনিয়ন পরিষদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন
পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট তারেক রহমান, মোহাম্মদ লোকমান ও আবদুল করিম মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন খরনা ইউনিয়ন ফ্যামিলি কার্ড কার্যক্রম সুপার ভাইজার তাপস চৌধুরী। খরনা ইউনিয়ন বিএনপির সাবেক ১নং ওয়ার্ড সভাপতি আবু তাহের, ৫নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম বাঁশি, ৬নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রফিক, বিএনপি নেতা শাহজাহান, মোহাম্মদ সেকান্দর, সোয়েব, কৃষকদল নেতা আমির খাঁ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শফি আবদুর রশিদ, মোহাম্মদ একরাম প্রমুখ। বক্তারা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সারা দেশে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম শুরু করেছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র শ্রেণির মহিলা ও কৃষিজীবি লোকজনের প্রভুত উন্নয়ন সাধন হবে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলেন। খালেদা জিয়া প্রধান মন্ত্রী হওয়ার পর বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ছাত্রীদের উপবৃত্তি চালু করে নারীর ক্ষমতায়নের প্রতি জোর দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করে কৃষকদের চাঙ্গা করা ও নারীদের আর্থিক কষ্ট থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা নিয়েছেন।
