বৃহস্পতিবার | অক্টোবর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্বশুরবাড়ির পাশের ধানক্ষেতের আইলে পড়ে থাকা তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। সে একটি বেসরকারি স্কুলের নিরাপত্তাকর্মী ছিল বলে জানায় স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া এলাকায় নিহতের শ্বশুরবাড়ির কাছের একটি ধানক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন ওরফে দুলু (৫৫)। তিনি চটানপাড়া এলাকার কাঞ্চু শেখের ছেলে এবং ওই ইউনিয়নের বড়চওনা শাখায় অবস্থিত রফিক-রাজু ক্যাডেট একাডেমির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটানপাড়া গ্রামে দুলাল হোসেনের নিজ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে তার শ্বশুরবাড়ি।

পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে। তবে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল পরিদর্শন করে সখীপুর থানা-পুলিশ জানায়, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা