রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ হবিরবাড়িতে একই পরিবারের ওপর অতর্কিত হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি আহতরা

হবিরবাড়িতে একই পরিবারের ওপর অতর্কিত হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি আহতরা

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় টিএম ফ্যাক্টরির সামনে নজরুল ইসলাম, তাঁর ভাতিজা ফারুক ও নাজমুল, হেকমত মাস্টার এবং তাঁর বড় ভাই নুরুল হকসহ একই পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে হাবিবুর রহমান, নবী হোসেন, নাজিমুদ্দিন, আব্দুল সালাম, আশরাফুল ও শফিকের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় কয়েকজন নারীও অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ঘটনায় আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হামলার কারণ, আহতের সংখ্যা এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ঘটনার সঠিক বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা