শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীর সিপিপি স্বেচ্ছাসেবক মুন্নি আক্তার পেলেন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন ২০২৬-এর স্বর্ণপদক

আমতলীর সিপিপি স্বেচ্ছাসেবক মুন্নি আক্তার পেলেন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন ২০২৬-এর স্বর্ণপদক

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মিসেস মুন্নি আক্তার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বর্ণপদক অর্জন করেছেন। দুর্যোগ মোকাবিলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক লাভ করেন।

গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সিপিপির কেন্দ্রীয় কমিটির একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মুন্নি আক্তার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির ঘরামীর সহধর্মিণী।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন ২০২৬ উপলক্ষে এমন স্বীকৃতি অর্জন করায় আমতলী উপজেলার সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জন দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা