শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

কুষ্টিয়ায় উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৬ ও ১৭ অক্টোবর কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ এনামুল হকের সঞ্চালনায় শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন। দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ, নেতৃত্বের গুণাবলি, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

নেতৃবৃন্দের প্রত্যাশা, এ শিক্ষা শিবিরের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাংগঠনিক দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ এলাকায় সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার দিকনির্দেশনা পাবেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা