শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা

পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোর প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজসেবক মুহাম্মদ হারুনুর রশিদ। তিনি পটিয়া আদালত ও খাসমহল রোড ব্যবসায়ী সমিতির সাবেক দীর্ঘকালীন সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। শৈশব থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এই খাজা ও মাইজভান্ডার ভক্ত ব্যক্তিত্ব।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডটিকে একটি আধুনিক, নিরাপদ ও পরিচ্ছন্ন ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং দলের প্রতি ত্যাগ ও অবদানকে পুঁজি করে ভোটারদের মাঝে ইতিবাচক সাড়াও ফেলছেন মুহাম্মদ হারুনুর রশিদ। ব্যাক্তিগত ইমেজ ও পারিবারিক সামাজিক সামাজিক আত্মীয় স্বজন বন্ধু মহলে ব্যাপক আলোচিত হচ্ছে। তারনির্বাচনী পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে তিনি জানান, পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে রয়েছে পটিয়া সরকারি কলেজ, হযরত মকবুল শাহ্ (রহ.) মাজার শরিফ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান ডাকঘর, ট্রাফিক অফিস, পটিয়া প্রেসক্লাব, ভূমি অফিসসহ নানা গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ পটিয়া পৌর সদর এলাকার জীবন মান উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।তাঁর নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার প্রধান দিকগুলো গুরুত্ব দিলেন ৫ নম্বর ওয়ার্ড কে মডেল ওয়ার্ড পুরো ওয়ার্ড এলাকাকে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ডে রূপান্তর করা হবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুরো এলাকাকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তোলা হবে।

হয়রামুক্ত নাগরিক সেবা: জন্ম ও মৃত্যু সনদসহ পৌরসভার সকল প্রকার নাগরিক সুবিধা কোনো প্রকার দালালি বা হয়রানি ছাড়া সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে স্থানীয় ছোট-বড় সব সমস্যা ও বিরোধের সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ সমাধান করা হবে। পাশাপাশি অসহায়দের পাশে থাকা ও নারী অধিকার: হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে সর্বদা পাশে দাঁড়ানোসহ ওয়ার্ডের নারী সমাজের অধিকার, সামাজিক মর্যাদা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে ।

মুহাম্মদ হারুনুর রশিদ দৈনিক জনতা প্রতিবেদককে জানান আমি হযরত মকবুল শাহ্ (রহ.)-এর পবিত্র ভূমিকে সাক্ষী রেখে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ওয়ার্ডবাসীর খেদমত করতে চাই। এলাকার সাধারণ জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে নির্বাচিত হয়ে আমি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করব। আমি আমার লক্ষ্য পূরণে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি। ৫ নম্বর ওয়ার্ড সকল সম্প্রদায়ের সম্প্রতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ উদ্যাগ নেওয়া ঘোষণা দিয়ে

তিনি সকলের দোয়া ও সহযোগিতা, আশীর্বাদ কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা