মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় ৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

পোরশায় ৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় পুলিশ সুপার তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমানের পরিচালনায় সঙ্গীয় ফ্লোর সহ ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারে এক মাদ ক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। ১৯ শে অক্টোবর সোমবার সন্ধ্যায় পোরশা থানাধীন ঘাটনগর ইউপিস্থ নোচনাহার বাজার হইতে বানমোহন বাজার গামী জনৈক শ্রী দীলিপ মালি (৪৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক বহনকালে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মোস্তাক আহম্মেদ (৪৫), পিতা-মোঃ ইসমাইল, মাতা-মৃত আয়েশা বিবি, সাং-পোরশা হাটখোলা, থানা-পোরশা, জেলা-নওগাঁ কে ৩০পিচ ট্যাপেনটাড়ল ট্যাবলেট সহ আটক করা হয়।

ধৃত আসামীর দেহ তল্লাশিকালে তাহার নিজ হাতে পরিহিত সাদা চেক রং এর পাঞ্জাবীর ডান পকেটে একটি কমলা রংয়ের রাবার দ্বারা বাঁধানো০৩ পাতায় ১০ পিস করিয়া মোট ৩০ (ত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট বাহির করিয়া দেয় যার বাজার মূল্য নয় হাজার টাকা ।উপস্থিত সাক্ষী গনের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা