মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় রোড ক্যাম্পেইন

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় রোড ক্যাম্পেইন

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় রোড ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের আয়োজনে শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আসুন, সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি এবং নিরাপদ সড়ক গড়তে সবাই মিলে কাজ করি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা