শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন সরকার শ্রাবণের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বুড়িনদিয়া বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন সরকার শ্রাবণ বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন করতে চাই। আমি নির্বাচিত হলে ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে কাজ করব। সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন পরিষদ উপহার দেওয়ার চেষ্টা করব।”
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন পাশাপোল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তারেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এনামুল হক, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শরিফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনি, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর মোল্লা জুয়েল এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম হোসেন, শাহিনুর রহমান শাহিন, মাস্টার আব্দুল খালেক, মাস্টার গিয়াস উদ্দিন, খবির উদ্দিন সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
