নরসিংদী প্রতিনিধি : নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, ৭১-এ গেরিলা বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার- এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া। নরসিংদীর খবরের বার্তা সম্পাদক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হলধর দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, সাবেক শিক্ষা অফিসার একেএম শাহজাহান, সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার সম্পাদক অধ্যাপক সেতারা বেগম, শিক্ষক নেছা মোঃ মোসলেহ উদ্দিন, কবি ও ছড়াকার সহকারী অধ্যাপক মহসিন খন্দকার, প্রয়াত হাবিবুল্লাহ বাহার এর কন্যা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ) তামান্না বাহার তমা প্রমুখ।
আলোচনা শেষে ভেলানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান দোয়া পরিচালনা করেন।
