শুক্রবার | অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত

কক্সবাজারে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কক্সবাজার বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বাস টার্মিনালে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদু ছাত্তার, কক্সবাজার বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক পুলিশের কর্মকর্তা জানে আলম ভূঁইয়া, নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সাধারণ সম্পাদক হাকিম আলী, উপদেষ্টা নুরুল ইসলাম হেলালী ও মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহসভাপতি নুরুল আমিন ও আমিরুল ইসলাম দুলু, সাংবাদিক শামসুল হক শারেক ও মোর্শেদুর রহমান খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা