বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

মাগুরা থেকে আল এমরান: মাগুরা বাস টার্মিনালে রয়েল কাউন্টারে ঢুকে যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজন হলেন রনি শিকদার ও শামীমা ইয়াসমিন লুবনা।

রনি শিকদার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা এবং লুবনা শহরের কলেজ পাড়ার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলার হাজতে প্রেরণ করে ।

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিহত শাকের হোসেন শহরের পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুবুদ্দিনের ছেলে। বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হন শাকের।

স্থানীয়রা শাকেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার রাতে শাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে রনি শিকদার ও লুবনা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা