শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুমিল্লায় ডাকাতিয়া নদীতে এলাকাবাসীর স্বেচ্ছায়শ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো তৈরি

কুমিল্লায় ডাকাতিয়া নদীতে এলাকাবাসীর স্বেচ্ছায়শ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো তৈরি

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা: কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী ও নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদীর একাংশ। নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায়, এমনকি নৌকা না পেলে সাঁতরে নদী পার হয়ে বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানে

যাতায়াত করছে শিক্ষার্থীরা। এ অবস্থায় মানুষের দুর্ভোগ কমাতে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

এতে করে পড়াশোনা ব্যাঘাত ঘটে। দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। পরে

স্থানীয় উদ্যোগে সাঁকো নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী গ্রামের এয়াকুব মজুমদার ও নাজমুল হোসেন এবং নাঙ্গলকোটের হুগলি এলাকার আবদুল মান্নান ও অলি আহমেদসহ কয়েকজন। সাঁকোটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা