বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বন-বনানীর নীরবে নিভৃতে ক্রন্দন গ্রন্থের মোড়ক উন্মোচন

বন-বনানীর নীরবে নিভৃতে ক্রন্দন গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : বন-বনানীর নীরবে নিভৃতে ক্রন্দন গ্রন্থের মোড়ক উন্মোচন সাবেক প্রধান বনসংরক্ষক, বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হাবিবের লেখা ” বন- বনানীর নীরবে নিভৃতে ক্রন্দন” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উত্তরায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান বনসংরক্ষক মোঃ ইউনুছ আলী, প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বনসংরক্ষক আনোয়ার ফারুক,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামাল ও আবু সৈয়দ। বক্তৃতা করেন ডঃ তপন কুমার দে,অসিত রাহুল পাল, দেলোয়ার হোসেন, কামাল মুজাহিদ,কাদের চৌধুরী ও কাজী শিলা প্রমুখ। বক্তাতারা প্রকাশিত গ্রন্থের প্রশংসা করে বলেন,এই বই পাঠ করলে গাছের প্রয়োজনীয়ত উপলব্ধি করতে পারবে।গাছ রোপন করবে,পরিচর্যা করবে। কেননা গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাচিয়ে রাখে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। লেখক গোলাম হাবিব সেই কথাই তুলে ধরেছন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা