সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে দ্বীপের ২৩২ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা