রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বগুড়ায় ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে কোরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়ায় ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে কোরআন খতম ও দোয়া মাহফিল

স্টাফ রিপোটারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর রোববার বাদ আছর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবার বর্গের আয়োজনে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য এড. একেএম মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলাম মামনু, শেখ তাহাউদ্দিন নাহিন, সহ-সংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর গেদা, শামীম রেজা শামীম, আরফানুর রহমান রেন্টু, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বগুড়া মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, রাকিবুল ইসলাম শুভ, সৈয়দ আব্দুল গফুর দারা, সাইদুজ্জামান শাকিল, আলামিন সরকার, উজ্জল হোসেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম আব্দুল্লাহ্।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা