সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে আখ চাষীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি, পুলিশ সুপারের কাছে অভিযোগ

রূপগঞ্জে আখ চাষীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি, পুলিশ সুপারের কাছে অভিযোগ

রূপগঞ্জ থেকে মাসুদ করিম ; রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে আখের খেত নষ্ট , ভিটে মাটি কেটে নেওয়ার অপচেষ্টা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন মলিনা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভুক্তভোগী মলিনা বেগম পিতা লিয়াকত আলীর সঙ্গে বসবাস করছিল। সাম্প্রতিক মোজাম্মেল গংসহ একটি চক্রের লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত ২৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ বিকেলে বাদীর পিতা লিয়াকত আলী মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভিটি জমির মাটি কেটে নেয়ার দেওয়ার হুমকি দেন।

একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বাদীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ভয় দেখায়। পরবর্তীতে গত ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে বাদীর জমির আখের খেতে আখ কোপাইয়া নষ্ট করে ফেলে এবং দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল মোবাইলে জানান, অভিযোগকারী মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, তাই তার বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছি।

এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা