মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ স্বৈরাচারী সরকারের দুর্নীতি ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : খায়রুল কবির খোকন

স্বৈরাচারী সরকারের দুর্নীতি ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এবং দেশের ব্যাংকগুলো লুট করে অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন।

তিনি আজ সোমবার ( ২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের পৌরসভা মোড়ে বর্তমান সংকট মোকাবিলায় সরকার তাৎক্ষণিকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন ও আমদানি অবকাঠামো সম্প্রসারণে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নেওয়া উদ্যোগের লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে বাজেটের পর পরই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম করে বেড়ে যায়। কিন্তু বর্তমান সরকারের ঘোষিত জনকল্যাণমুখী বাজেটের পর ৬০টি জরুরি পণ্যের একটিরও দাম বাড়েনি। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়তে পারত। কিন্তু দেশের মানুষের কষ্ট লাঘব করতে সরকার সাড়ে চার বিলিয়ন (৪.৫ বিলিয়ন) ডলারের বিশাল ভর্তুকি দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি করতে দেওয়া হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, ইলিয়াস আলী ভূঁইয়া, জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিুকর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা