সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চৌগাছায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় চৌগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ৭ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন।

৭ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মঈন উদ্দিন মঈন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম এইচ রহমান মৃধা হাবিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান ও ফারুকুজ্জামান এবং যুবনেতা আল মামুন (শিবলী)।

এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা