সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন

আমতলী থানার ছয় কর্মকর্তার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন,

টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন

এসএম সুমন রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধি: সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে টানা দ্বিতীয়বারের মতো বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন। সেপ্টেম্বর ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

একই মূল্যায়নে আমতলী থানার আরও ছয় পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া এসআই মোঃ শওকত হোসেন জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা, এসআই তানজিল আলম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই হারাধন চন্দ্র বাইন, এএসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।

এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ওসি মোঃ ইয়াকুব হোসাইন তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ স্বীকৃতির কৃতিত্ব সহকর্মীদের উৎসর্গ করে তিনি বলেন, তাঁদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টাই এ অর্জনের মূল শক্তি।

তিনি উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
একই থানার একাধিক কর্মকর্তার বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন আমতলী থানা পুলিশের কর্মদক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে চান তিনি। এ অর্জন তাঁর একার নয়, বরং আমতলী থানার সব সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা