সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝিনাইদহে মানবাধিকারকর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে মানবাধিকারকর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ জেলা মানবাধিকার রক্ষাকর্মী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঝিনাইদহে ওয়েলফেয়ার এফোর্টসের (উই) প্রশিক্ষণকক্ষে ‘মানবাধিকার নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা’ (DHRNS) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নুরন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন। সভায় আলোচনা করেন ওয়েলফেয়ার এফোর্টসের নির্বাহী পরিচালক শরিফা খাতুন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুর রহমান, মোঃ আব্দুল হান্নান, সাংবাদিক দেলোয়ার কবির, নয়ন খোন্দকার ও বাবলু কুণ্ডুসহ নেটওয়ার্কের সদস্যরা।
সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী কুতুবউদ্দিন।

সভায় মানবাধিকার রক্ষা, মানবাধিকারকর্মীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

ওয়েলফেয়ার এফোর্টস (ডব্লিউই), ঝিনাইদহের আয়োজনে অনুষ্ঠিত সভাটিতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা