সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁওয়ে চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৪ টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সকাভেটর দিয়ে স্থাপনা গুলো গুঁড়িয়ে দেয়।

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা অবদি বাংলাদেশ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি উপজেলার পিরোজপুর, প্রতাপের চর ও সোনাখালি নামে এলাকায় অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনা কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত করেন।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেন। অভিযান চলাকালে তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, অসংখ্য বাংলাদেশ পুলিশ সদস্য ও সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস মেঘনা জোন অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কিছু ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা তৈরির কারখানা পরিচালনা করছেন।এসব কারখানায় প্রতি ঘন্টায় ২০ হাজার ঘনফুট অবৈধ ভাবে গ্যাস ব্যবহার হয়েছিল। এর ফলে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত ছিল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা