কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক – সফিপুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ও এতে যান চলাচল বন্ধ রয়েছে, জনগনের দুভোর্গ পোহাতে হচ্ছে । পুলিশ আন্দোলনরত শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে এসেনশিয়াল নামের একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে এবং কারখানা থেকে বেরিয়ে সড়ক / মহাসড়ক অবরোধ ও আন্দোলন করে আশে পাশের কারখানার শ্রমিকদের অবরোধে অংশ গ্রহন যোগদান করে। সকাল ১১ টার দিকে শ্রমিকরা বেতন বৃদ্ধির কারনে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এবং আশেপাশের অধিকাংশ গামেন্টস কারখানা ছুটি ঘোষনা করেন কতৃপক্ষ।
শ্রমিকরা স্লোগানে স্লোগানে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যাতায়াত ভাড়া, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল বেড়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বেতন বোনাস বাড়ছে না। তাই বেতন বোনাস বৃদ্ধির জন্য আমরা আন্দোলনে নেমেছি।
পুলিশ সূএে জানা যায়, প্রথমে একটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে। পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও আন্দোলন করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশরা মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
