সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ২ টি ফার্মেসি সহ কুড়ি হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার( ২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার বারদী বাজার ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
অভিযান চলমানের জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সেনেটারী ইন্সপেক্টর মোশাররফ হোসেনসহ সোনারগাঁও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
