শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুলের সঙ্গে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় চৌগাছা থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের প্রতিনিধি রহিদুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি. এম. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম. এ. রহিম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি শ্যামল কুমার দত্ত, অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আসাদুজ্জামান মুক্ত, এম. এ. মান্নান (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), দেওয়ান শফিকুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), কালিমুল্লাহ সিদ্দীক (দৈনিক আগামীর সময়), আজম আশরাফুল ইসলাম (দৈনিক জনবাণী) ও কবি আবু জাফর বিশ্বাস।

এ ছাড়া বিডি খবরের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, দৈনিক ভোরের ডাকের চৌগাছা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক জন্মভূমির চৌগাছা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রজন্ম একাত্তরের পৌর প্রতিনিধি ফয়সাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত ওসি কাজী বাবুল বলেন, “চৌগাছা উপজেলা দেশের সীমান্তবর্তী হওয়ায় আমার প্রথম কাজ হবে মাদক ও চোরাচালান প্রতিরোধ করা। এ ক্ষেত্রে সাংবাদিক ভাইদের একান্ত সহযোগিতা কামনা করছি।”
তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা