শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা

পাকুন্দিয়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আহমদ ফারুক খোকন। তিনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্র সংসদের জিএস ছিলেন।

বৃহস্পতিবার (২৯অক্টোবর সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান গোলাপ, ছাত্রদল নেতা বিজয়সহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আহমদ ফারুক খোকন তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, পাকুন্দিয়া উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এ সময় তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বিভিন্ন প্রশ্ন করেন, যার সন্তোষজনক উত্তর দেন প্রার্থী আহমদ ফারুক খোকন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা