চরফ্যাসশন থেকে মোঃমাহাবুবুর রহমান : ভোটার ও নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নুরাবাদ ইউনিয়নের সাবেক সফল প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, জনতার প্রিয় মুখ মো. সুমন হাওলাদারের নেতৃত্বে এই বিশাল মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী চরফ্যাসন উপজেলায় আগমন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়ন-এর চরফ্যাসন আগমন উপলক্ষে এই যুব সমাবেশের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে নুরাবাদ ইউনিয়ন থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।
নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠা এই বিশাল জনস্রোত ও বর্ণাঢ্য মিছিলটি চরফ্যাসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, জনপ্রিয় নেতা সুমন হাওলাদারের নেতৃত্বে নুরাবাদ ইউনিয়নে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে এবং সাধারণ মানুষের মাঝেও তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
