মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ” হাত ধোয়ার নায়ক হোন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’।
বুধবার (২৮ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস৷
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ওয়ালিউল হোসেন উল্লাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মান্নান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইদ্রিস আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
