মেহেদী হাসান সিরাজী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে স্থানীয়রা। পরে তাঁকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযুক্ত হাবিবুল্লাহ মাগুরার মোহাম্মদপুর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। অন্যদিকে, ওই তরুণী ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নুরুল হক ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মুঠোফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে ডেকে আনেন হাবিবুল্লাহ। পরে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার পর বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত শিক্ষক টালবাহানা শুরু করেন এবং বিয়েতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে কালীগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডের নেতৃবৃন্দ এগিয়ে আসেন। পরে তাঁরা দুজনকে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষককে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যাবে। মেয়েটি বিয়ে হয়ে ছিলো মহেশপুর উপজেলার ফতেপুরকদমতলা পাড়ায়।স্বামী বিদেশ থাকে।
