শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ

শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাধানগর মাধ্যমিক বিদ্যালয়’-এর পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নিয়মিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেজভী আহমেদ। বুধবার (২৭ অক্টোবর) এ নিয়মিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই নতুন কমিটি গঠন করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওয়াব আলী নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন পরিচালনা পর্ষদের হাত ধরে বিদ্যালয়টি শিক্ষাদীক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি রেজভী আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক সব উন্নয়নে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা চাই। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

নতুন এই নিয়মিত কমিটি অনুমোদনের খবরে স্থানীয় শিক্ষা অনুরাগী ও অভিভাবক মহল আশা প্রকাশ করেন এই কমিটির নেতৃত্বে বিদ্যালয়টিতে শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুসংহত হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা