শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদী সীমান্তের বাবেলাকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার

শ্রীবরদী সীমান্তের বাবেলাকোনা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের বাবেলাকোনা পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী কসমেটিক সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটলিয়নের কর্ণঝোড়া বিওপির নায়েক রহিম খানের নেতৃত্বে একটি অভিযানিক দল

বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে মালিক বিহীন পরিত্যক্ত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী কসমেটিক সামগ্রী উদ্ধার করে।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজান কসমেটিক মালামাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে বলেন

উদ্ধারকৃত কসমেটিক সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৬০ হাজার ৫৫০ টাকা।

আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কসমেটিক ব্যাটেলিয়ান সদর দপ্তরে পাঠানো হবে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মো নুরুল আজিম বায়েজিদ

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার সকালে কসমেটিক মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা