শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি গঠন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি গঠন

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (SIU) মডেল ইউনাইটেড নেশনস (MUN) কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক জ্ঞান বিকাশের লক্ষ্যে ‘Sylhet International University Model United Nations Association (SIUMUNA)’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মো. তোতিউর রহমান নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন আইন বিভাগের প্রভাষক মো. শওকত আলম ফয়সাল।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান রাফি এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শামসুদ্দুহা জাবের আহমেদ। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আফরুক্তা আক্তার ঐশিত্রা ও তাসলিমা বেগম। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী খাইরুল হাসান আদনান ও আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুর ইসলাম জীবন।

এ ছাড়া আয়োজন সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসেল আহমেদ। ডেলিগেশনবিষয়ক সমন্বয়ক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সামিয়া রহমান, প্রশাসনিক সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মাহিন আহমেদ এবং জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয়ক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ আহবাব হোসেন সেজান

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন শাহ ইসরাত জাহান ঐশী, তামান্না মুক্তা, আবেদুল হক চৌধুরী, জাহাঙ্গীর আহমেদ, নাইমা রহমান তান্নী, নওশিন কামাল শ্রাবণী, তায়েফ আহমেদ, কলি আক্তার পলি, অনুজ আচার্য, মুসলিমা বেগম, জাগরণ পাল ও আকাশ আহমেদ।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি গঠনের আগেই গত আগস্টে SIUMUNA-এর উদ্যোগে ‘Mock MUN Session ২০২৬’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা জাতিসংঘের কার্যপ্রণালি অনুসরণ করে আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন বিষয়ে আলোচনা, বিতর্ক এবং নীতিনির্ধারণী প্রস্তাব উপস্থাপনের অনুশীলনে অংশ নেন। আয়োজনটি শিক্ষার্থীদের কূটনৈতিক চর্চা, যুক্তিনির্ভর বিতর্ক ও নীতিপ্রণয়নের দক্ষতা বিকাশের একটি কার্যকর ক্ষেত্র তৈরি করে।

মডেল ইউনাইটেড নেশনস (MUN) হলো জাতিসংঘের কার্যক্রম ও কূটনৈতিক প্রক্রিয়ার আদলে পরিচালিত একটি শিক্ষামূলক সিমুলেশন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করেন, নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন এবং সমঝোতার মাধ্যমে প্রস্তাব ও সমাধান প্রণয়নের চেষ্টা করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক রাজনীতি ও আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণা, জনসমক্ষে বক্তব্য প্রদান, দলগত কাজ, দর-কষাকষি ও ঐকমত্য গঠনের দক্ষতা বিকাশের সুযোগ পান।

SIUMUNA-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ে MUN কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি নিয়মিত সম্মেলন, প্রশিক্ষণ ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং আন্তর্জাতিক বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা