১১
মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয় প্রেসক্লাবে সাবেক সদস্য, দৈনিক জনতার সাবেক পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি,কালিয়াচাপড়া চিনিকলের সাবেক শ্রমিক ও পাকুন্দিয়া উপজেলা পাঁচলগোটা খান বাড়ি নিবাসী মো. মিনহাজ উদ্দিন খান (৭০) গতরাত ৩ নভেম্বর ১০ ঘটিকা সময় গাজিপুরের শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ৪ নভেম্বর যোহরবাদ উপজেলার পাঁচলগোটা আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,ভাই-বোন,আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাব মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
