বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের দুইটি বাড়ী হতে ১ শত ৯৪ বস্তা বিভিন্ন নামের সরকারি সার উদ্ধার করেছে ভ্রাম্যমান আলতের বিচারক মো. মারুফ হাসান।
মঙ্গলবার ৩ নভেম্বর রাত ১০টায় গোপন সংবাদে বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান এর নেতৃত্বে উপকৃষি কর্মকর্তা ও পুলিশের সহয়তায় উপজেলার ইশানীয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে অবৈধ সারের খোজে অভিযান পরিচালনা করলে মো. নুরুল হকের পুত্র মো. মুক্তার আলমের বাসা হতে ১৪০ বস্তা সার (টিএসপি, এমওপি, ডেপ, ইউরিয়া) জব্দ করা হয়।
তবে অভিযুক্ত মুক্তার আলম কে বাড়িতে না পাওয়ায় নিয়মিত মামলা রুজু করতে উপজেলা কৃষি কর্মকর্তা কে নিদের্শ দেওয়া হয়েছে। এরপর মোঃ আবেদ আলির পুত্র মোঃ বেলাল হোসেন এর বাড়ীতে তল্লাশী করে ৫৪ বস্তা বিভিন্ন নামের সরকারি সার জব্দ করে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধী বেলাল কে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং উদ্ধার হওয়া ৫৪ বস্তা সার কৃষি অফিসে এনে সরকারি মুল্যে বিক্রয়ের পর অর্থ সরকারি কোষাগারে জমা করার আদেশ দেন বিচারক মো. মারুফ হাসান।
উক্ত সার উদ্ধারের ঘটনায় এলাকার সাধারণ কৃষকের মাঝে স্বস্থি এলেও অনেকে প্রশ্ন করছেন মো. মুক্তার আলম ও মো. আবেদ আলীর বাড়ী হতে জব্দ হওয়া সার, তারা কোন ডিলার হতে সংগ্রহ করেছেন। যে ডিলার তাদের কে সার দিয়েছেন তাদের লাইসেন্স বাতিল করা হউক।
