শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পলিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা মোহাম্মদ নুরুল আলম, বীরমুক্তিযোদ্ধা শারাফত আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির বিএনপি’র সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্ষিয়ান বিএনপি নেতা এডভোকেট আব্দুর রউফ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহানসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা শিল্পকলার সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে একপ্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা