মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু সময় নিরবতা পালন করেন এবং মাজার জিয়ারত শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান-এমপি সহ দলের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
