শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

‎কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল : ‎লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে সভায় বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাছান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ক্রিকেট খেলার আয়োজন করে প্রশাসন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা