গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ গোপালপুর উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে আজ সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সূতী ভি.এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন। পরে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নীতি-নৈতিকতাসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সূতী ভি.এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক কে.এম. শামীমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
জেলা প্রশাসকের এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
