পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর দিবসটি পালন করেছেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটিখাইন ইউনিয়ন বিএনপির উদীয়মান নেতা মো. সোহেল সওদাগর।
দিবসটি উপলক্ষে মো. সোহেল সওদাগরের নেতৃত্বে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল ও সমাবেশে যোগ দেন।
এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. সোহেল সওদাগর ভাটিখাইন ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় ও উদীয়মান নেতা। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু তৈয়ব, মো. নাজিম, মো. সাদ্দাম, মো. বেলাল, তৈয়ব আহমদ, মো. সুজন, মো. ভাবপু, আবুল হোসেন, মো. সানি, আজাদ, সাইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
