মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে এনজিও, সমিতির সাথে প্রশাসনের মতবিনিময়

ধনবাড়ীতে এনজিও, সমিতির সাথে প্রশাসনের মতবিনিময়

হাবিবুর রহমান,মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলার এনজিও এবং সমিতি’র প্রধানদের সাথে মত বিনিময়সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। তিনি তার বক্তব্যে উপজেলার সকল এনজিও এবং সমবায় ও সমাজ সেবা মূলক যে সকল সমিতি রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের মাসিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। সেই সাথে যে সকল প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না তার নিবন্ধন ও রেজিস্ট্রেশন বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জান। এবং কী সম্প্রতি উপজেলার সয়া গ্রামীন সেবা ও একতা সমবায় সমিতি’র অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা সহ গ্রাহকদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া, মৎস্য কর্মকর্তা সন্ধ্যা রাণী পাল, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যন্যরা বক্তব্য দেন।

সভায় অন্যান্য বক্তরা সকল সমিতি ও এনজিও প্রতিষ্ঠানকে সঠিক ভাবে সকল কার্যক্রম পরিচালনাসহ সমাজে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে বেকারত্ব দূরীকরণে কাজ করার আহবান জানান।

সভায় ধনবাড়ী উপজেলার বিভিন্ন সবমায় ও সমাজ সেবা সমিতি সহ এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা