মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে লংগদু উপজেলা মোটরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা মোটরসাইকেল মালিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ মনজুরুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম, লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিম, উপজেলা সমবায় অফিসের পরিদর্শক নুর মোহাম্মদ, বিএনপির রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য শাহ আলম মুরাদ, মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ হানিফ, সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আমজাদ সহ মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।
এসময় সমিতির সদস্য ব্যতীত অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বেপরোয়া গতির বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায় না করা, যত্রতত্র ওভারটেকিং না করা, যাত্রী নিয়ে দ্রুতগতিতে গাড়ি না চালানোসহ বিভিন্ন নিয়ম শৃঙ্খলা মূলক পরামর্শ প্রদান করা হয়।
